বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য

যা আসে তা ফিরেও যায়

রিমু সিদ্দিক ৩০ জুলাই , ২০২৬, ১৯:১২:১৮

231
  • যা আসে তা ফিরেও যায়

উজানের ঢেউ যেমন আগেভাগেই চিনেছিলাম,

তেমনি ভাটার টানও আজ স্পষ্ট বুঝে যাই।

নদী কখন জোয়ারে ভরে ওঠে,

আর কখন নিঃশব্দে শূন্য হয়ে যায়

সে ভাষা এখন আর অচেনা নয়।

 

সব স্রোত একসঙ্গে বয়ে চলে না।

কখন পাশে থাকে

কখন দূরত্বের নীরবতায় হারিয়ে যায়।

তাও এখন জলের মতোই স্বচ্ছ।

 

অভিমানের শব্দ নয়।

বরং শুধুই স্রোতের বদল দেখি।

 

উজান যেমন বুক বাঁধিয়েছে স্বপ্নে।

তেমনি ভাটা শিখিয়েছে ছেড়ে দিতে।

অভিযোগ নয়।

শুধু নদীর মতোই মেনে নিই।

যা আসে, তা একদিন ফিরেও যায়।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers