শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

সাহিত্য

প্রজ্ঞা চন্দের কবিতা, ‘বিকল্প নেই’

প্রজ্ঞা চন্দ ২৪ অক্টোবর , ২০২৫, ১৫:২৬:৫১

915
  • প্রজ্ঞা চন্দ

কবিতার শব্দগুলো হঠাৎ বিদ্রোহ করে বসলো,

এলোমেলো ছড়িয়ে গেল,

ঠিক যাপিত জীবনের ঘটনাবলির মতো!

অতীতের শত সহস্র শব্দের ভুল বানানে ক্ষতবিক্ষত লেখার

খাতায় পাতায় পাতায় চিহ্ন রেখেছিল যা,

সবই বর্তমানে স্পষ্ট স্বরে বারংবার জানান দিল,

দিতেই থাকলো!

 

তাদের মনে হয়েছিল প্রত্যেকেরই

সহস্র সহজ বিকল্প কবির হাতে ছিল; আছে।

যদিও বিকল্পের বিশ্বে সকল কিছুর বিকল্প তৈরিই থাকে,

তবু শব্দগুলো বড় স্নেহের বলে তাদের বুঝতে দেইনি, আসলে বুঝতে দিতে নেই!

এতোটুকু সহমর্মী তো হতেই হয়,

বহু “ব্যক্তিগত রক্তক্ষরণজাত” শব্দগুলোর প্রতি।

ওরা আত্মহননে উদগ্রীব হয়ে উঠলো,

ক্রমশ শব্দের মস্তিষ্কে ভর করলো

প্রবল হতাশা-গ্লানি একাকীত্বের যন্ত্রণা!

 

কবি তাদের কীভাবে বোঝাবে,

একই অসহায়ত্ব তারও।

কীভাবে বোঝাবে, সকল ক্ষেত্রে তোমার প্রতিস্থাপন সহজ হলেও,

তোমার কাছে তোমার প্রতিস্থাপন অসম্ভব!

আমার কাছে আমার কোনো বিকল্প নেই!

আমার কাছে আমার আর কোনো বিকল্প নেই।

যে শব্দেরা ঝরে যায়, যায় কেবল সেই!

তাই মৃত্যুময় সংসারে, বারংবার হেরেও মরতে নেই।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers