বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

সাহিত্য

আজ জাতীয় কবির প্রয়াণ দিবস

নিউজজি প্রতিবেদক ২৭ আগস্ট , ২০২৫, ০৯:২৫:০৭

616
  • আজ জাতীয় কবির প্রয়াণ দিবস

ঢাকা: আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়—যা তারই বিখ্যাত গজল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই–এর প্রতিধ্বনি।
 
বিদ্রোহ ও প্রেমের কবি নজরুলের কলম থেকে এসেছে একদিকে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ-তূর্য–এর মতো দ্রোহের অগ্নিবাণী, অন্যদিকে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল–এর মতো প্রেমের ব্যাকুলতা। দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি হিসেবে তিনি বিশ্ব সাহিত্যে এক অনন্য স্থান দখল করেছেন। তাঁর রচিত ‘চল্ চল্ চল্’ গানটি বাংলাদেশের রণসংগীত।
 
প্রয়াণ দিবস উপলক্ষে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে। বাংলা একাডেমি আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 
বিকেল ৪টায় শামসুর রাহমান সেমিনার কক্ষে নজরুল গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচনায় অংশ নেবেন ড. সৈয়দা মোতাহেরা বানু ও কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
 
সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করবেন টিটো মুন্সী এবং নজরুলগীতি গাইবেন শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ ও তানভীর আলম সজীব। এছাড়া সারা দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers