শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

সাহিত্য

নোমান নজরবীর কবিতা, ‘ইচ্ছে হয়’

নোমান নজরবী ২৫ জুলাই , ২০২৫, ১৪:৩৯:৩৮

731
  • নোমান নজরবীর কবিতা, ‘ইচ্ছে হয়’

এ বৃষ্টি আদর আদর

ক্ষীর নরম হয়ে আছে মাটি

 

সেই মমতায় একটি ছোট্ট কালো বীজদানা

বকুল বা শিউলি চারা হয়ে

নিজেকে রুয়ে দিতে ইচ্ছে হয়—

 

আঁধারই জন্মকেন্দ্র— তার অভ্যন্তরে

সুগন্ধি শরীর নিয়ে উঠবো বেড়ে

আর রটে যাবো হাওয়ার পাড়ায়—এই টুকু চাই;

বিকেল বিলীন হলে রাতের জলশায়

জোস্নার মতো ফুটে থাকবো থোকাথোকা সাদা—

 

তারপর ভোর এলে পৃথিবীর জলুসে ও ঘাসে

মায়ের শাড়ীর মতো শোভিত হয়ে ছড়িয়ে থাকবো উঠান—

 

আমার মা ভালোবাসে এসব ফুলের ঘ্রাণ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers