বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

সাহিত্য

কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ৩ জুলাই , ২০২৫, ১১:০৮:০৪

490
  • সংগৃহীত

ঢাকা: কবি, গল্পকার, ছড়াকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক জাহিদ কাজীর জন্মদিন আজ। এই কবি ৩ জুলাই গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ থেকে ২০১০ সালে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি।

লেখালেখি বিষয়ক কোর্স করেছেন দশেরও অধিক। লেখালেখি শুরু সেই ছোটবেলা থেকেই। নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক সাইফ, দৈনিক প্রথম খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন এক যুগেরও বেশি।

পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও আমার’-এ রিপোর্টার হিসেবে যোগ দেন জাহিদ কাজী। এরপর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ডটকম, স্টার সংবাদ ডটকম, আজকের দৈনিকসহ বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে কাজ করেন তিনি।

এখন পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও। ‘বাক্য’ নামে ব্যতিক্রমীধারার একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন তরুণ এই কবি।

লেখালেখি বিষয়ে বিশেষ অবদানের জন্য যুগের আলো পত্রলেখক পরিষদ থেকে ‘সাহিত্য পুরস্কার ২০১৩’, ‘রংধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক ২০১৭’ এবং ‘কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক ২০১৮’ লাভ করেন প্রতিভাদীপ্ত এই কবি।

গীতিকার ও সুরকার হিসেবে তরুণদের মধ্যে ইতোমধ্যে একটা জায়গা করে নিয়েছেন জাহিদ কাজী। তার কথা ও সুরে গেয়েছেন ‘আমি তো ভালা না’খ্যাত সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি, জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ, ক্লোজআপ ওয়ানের সাজু, কণ্ঠশিল্পী রাজীব শাহ,

 তরুণ কণ্ঠশিল্পী অন্তর রহমান, আলমগীর হোসেন জীবনসহ অনেকে।

কবির সাথে কথা হলে তিনি জানান, সময়ের সাথে পাল্লা দিয়ে কেউ কখনো চলতে পারে না। তার পরও মানুষ চলে, চলছে। একদিন সময়ও মানুষের হবে। আমাদের দেশ তথা গোটা পৃথিবীর সব মানুষ ভালো থাক এই প্রত্যাশা।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers