শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

অভিশংসন চাইলে ডেমোক্র্যাটদের ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৫:০৪:১৬

82
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর তাকে অভিশংসনের উদ্যোগ নিলে দলটিকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির

ট্রাম্পের এমন বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পরদিন সম্ভাব্য অভিশংসন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ডেমোক্র্যাটরা যদি এটি করে তবে এটি তাদের দলকে ধ্বংস করবে।’

নিজের অবস্থানে অনড় থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তাকে অভিশংসন করার মতো ‘কোনো কারণ’ নেই। সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers