শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

নয়াদিল্লিতে ভবনধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকা অনেকে

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৩:৫৭:২৯

75
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের ভবনধসের ঘটনা ঘটেছে। পুরোনো দিল্লির চান্দনি চক এলাকার কাছে একটি তিনতলা নির্মাণাধীন ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছের গলি সিতারায় ভবনটি ধসে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপণ বাহিনীর অন্তত ছয়টি ইউনিট। উদ্ধার অভিযানে পানিবাহী গাড়ির পাশাপাশি বিশেষায়িত উদ্ধারযান ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চলছে। খবর এনডিটিভির

এর কয়েক দিন আগেও দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবনের দুটি ছাদ ধসে দুইজন নিহত হন। মিলান গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলার একপর্যায়ে পুরোনো বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়লে তার ওপরের ছাদটিও ধসে যায়।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৬০ বছর বয়সী চন্দরপাল ও ৩৩ বছর বয়সী বিজয় কুমার। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers