রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

‘নেতানিয়াহুর নেতৃত্বে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা শেষ হয়ে গেছে’

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১৬:১৭:৩৫

90
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা আর নেই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কর্মকাণ্ড এ পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

লাপিদ বলেন, আগের রাতে জিনির কর্মকাণ্ড এবং বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিত পরিস্থিতির জন্ম দিয়েছে। এর ফলে নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখা ইসরাইলের জন্য সম্ভব নয়। তাঁর মতে, নেতানিয়াহুর ক্ষমতায় থাকা দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে, গণতন্ত্রকে বিপন্ন করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান ক্ষতিগ্রস্ত করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধারাবাহিক পরাজয়ের পর এসব মন্তব্য করেন লাপিদ। ওই নির্বাচনের ফলাফলকে মার্কিন জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে ইসরাইলের নির্বাচনে প্রভাব বিস্তারের একটি তদন্তের অংশ হিসেবে চার আরব রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন শিন বেতপ্রধান জিনি। তবে তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ তিনি প্রসিকিউটরদের কাছে উপস্থাপন করতে পারেননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ এক বিবৃতিতে অভিযোগ করেছে, অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা ওই রাজনীতিকদের জিজ্ঞাসাবাদে বাধা দিচ্ছেন। জবাবে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এতে তিনি কার্যত অভিযোগ করেছেন, নেতানিয়াহুর বিতর্কিত নিয়োগ পাওয়া জিনি আইনের শাসন দুর্বল করার চেষ্টা করছেন। সূত্র: টাইমস অব ইসরাইল।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers