রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

আমেরিকানরা পরিবর্তন চায়: বারাক ওবামা

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১৪:২৫:৫০

92
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় দেশটির জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন নাগরিকেরা বিভাজনের বদলে ঐক্যের রাজনীতি দেখতে চান। একই সঙ্গে দেশের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্বও তাঁদের প্রত্যাশা। নির্বাচনের আগে মিশিগান ও জর্জিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ওবামা।

তিনি আরো বলেন, এখন ডেমোক্র্যাটদের কাজ হলো দায়িত্ব নিয়ে পরিবর্তন আনা, আরো ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। এদিকে ডেমোক্র্যাটদের জন্য আজকের রাতটি একটি ঐতিহাসিক রাত হয়ে উঠছে, কারণ দলটি মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ জয় করেছে এবং সেনেটের নিয়ন্ত্রণও নিজেদের হাতে আনার পথে রয়েছে। সূত্র: বিবিসি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers