রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর এল-সাঈদ

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১৪:২০:২৪

80
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার (৪ নভেম্বর) মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে এ জয় পান তিনি। খবর রয়টার্সের।

এল-সাঈদের এই বিজয় ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স পুনরায় নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি রিপাবলিকানদের দখলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এল-সাঈদের জয়ে সেই আশঙ্কার অবসান ঘটেছে।

নির্বাচনে এল-সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। অর্থাৎ ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এল-সাঈদ।

৪২ বছর বয়সী, এল-সায়েদ, এর আগে, জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার নির্বাচনী প্রচারণায়, শ্রমজীবী পরিবারের জন্য জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে কর্পোরেট সিন্ডিকেটের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন ।

এছাড়া সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা বা 'মেডিকেয়ার ফর অল' ছিল তার প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি। অন্যদিকে, তার অপনেন্ট,  ৬৩ বছর বয়সী, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স ছিলেন একজন সাবেক কংগ্রেসম্যান এবং এফবিআই এজেন্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত সমর্থন নিয়ে নির্বাচনে নামা রজার্স, এল-সাঈদকে, কট্টরপন্থী হিসেবে প্রমাণের চেষ্টা করেন এবং নির্বাচনী প্রচারণায় তাকে 'জিহাদি' ট্যাগ দেন। তিনি এল-সাঈদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ততার ভিত্তিহীন অভিযোগ তোলেন, যা এল-সাঈদ সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করায় এল-সাঈদের বিরুদ্ধে ইহুদি ভোটারদেরও টানার চেষ্টা করেছিলেন রজার্স। তবে, শেষ পর্যন্ত, অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগ এবং ডোনাল্ড ট্রাম্পের নিম্নমুখী জনপ্রিয়তার কারণে রজার্স নির্বাচনে জয় পেতে ব্যর্থ হন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers