রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

রিয়াদে আরামকো স্থাপনার কাছে বড় আগুন, ঘন ধোঁয়া

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১৮:৫৪:০৯

101
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার কাছে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এটি কোনো হামলার কারণে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৩ অক্টোবর) এক প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়। তবে আগুনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ঘটনার বিষয়ে আরামকোর কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বাহিনীর মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

তবে শনিবার রিয়াদের আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এদিকে সৌদি আরব ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য অভিযানের মধ্যে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া এবং একাধিক দিক থেকে হামলার পরিকল্পনা রয়েছে। অভিযানে সৌদি বিমান হামলার পাশাপাশি রিয়াদ-সমর্থিত ইয়েমেনি বাহিনী স্থল অভিযান পরিচালনা করতে পারে। সূত্র: রয়টার্স

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers