রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ইরান যুদ্ধের অবসান খুব শিগগিরই: ট্রাম্প

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১৭:০৮:৪৮

91
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার ধারণা, এ যুদ্ধের অবসান সম্ভবত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ঘটবে। অ্যালাবামায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।

সমাবেশে তেহরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, সেখানে চুক্তি করার মতো আলোচনার কোনো পক্ষ নেই। এ সময় রসিকতার সুরে তিনি বলেন, ‘নক নক, বাড়িতে কেউ নেই।’

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। সেই সঙ্গে ইরানের অর্থনীতি প্রায় ৩১০ শতাংশ মুদ্রাস্ফীতিতে ভুগছে।

মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও বলেন, যুদ্ধ একবার শেষ হলে অবিলম্বে তেলের দামে পতন হবে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প এখন বারবার বলছেন যে, মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এর আগে গত ১ অক্টোবর বলেন, ইরান ভালো কিছু করছে না এবং এই যুদ্ধ আর বেশিদিন স্থায়ী হবে না।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers