রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘গল্পটি শতভাগ সত্য কি না জানি না’

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১৬:১৫:৫৩

77
  • ছবি : সংগৃহীত

ঢাকা: দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ককপিটে হামলার ঘটনায় এক প্লাম্বার বিমানটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘটনাটি তিনি নিজেও পুরোপুরি নিশ্চিত নন বলে জানিয়েছেন। বিমানে চিৎকার-চেঁচামেচি শুনে ওই প্লাম্বার ককপিটের দিকে এগিয়ে যান। সে সময় বিমানটি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছিল বলে তাকে জানানো হয়েছিল। খবর ইয়েনেতের। 

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জীবনে কখনো বিমান না চালানো ওই ব্যক্তি ককপিটে গিয়ে নিয়ন্ত্রণ হাতে নেন এবং বিমানটিকে ওপরে তোলার চেষ্টা করেন। এতে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঝুঁকি থেকে রক্ষা পায় বলে তিনি জানান।

ঘটনাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে শুনেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘গল্পটি শতভাগ সত্য কি না তা আমার জানা নেই, তবে আমি সরাসরি বিবির (নেতানিয়াহু) কাছেই এটি শুনেছি।’

ট্রাম্প আরও জানান, প্লাম্বার প্রাথমিকভাবে বিমানটির নিয়ন্ত্রণ সামলানোর পর বিমানে থাকা দায়িত্বের বাইরে থাকা কয়েকজন পাইলট ককপিটের পূর্ণ নিয়ন্ত্রণ নেন। পরে বিমানটি সউদী আরবে জরুরি অবতরণ করে।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহ-পাইলট ককপিটে থাকা প্রধান পাইলটকে হামলা করেন। এতে উভয়েই আহত হন। পরে যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং বিমানটি সউদী আরবের তাবুকে জরুরি অবতরণ করে।

ঘটনাটি নিয়ে সউদী আরবের তদন্তে সহ-পাইলটের হামলার বিষয়টি নিশ্চিত করা হলেও প্লাম্বার বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছিলেন—ট্রাম্পের এই বর্ণনার স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সূত্র: ইয়েনেত, রয়টার্স

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers