বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

মিশরের সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৬

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৬, ১৫:৩৫:১০

96
  • সংগৃহীত

ঢাকা: মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দাহাব-নুওয়াইবা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার বলেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ওষুধপত্র ও সরঞ্জাম সরবরাহ করার নির্দেশ দিয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসক দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers