রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

আসামে বন্যায় মৃত বেড়ে ৯৮, পানিবন্দি ১৩ জেলা

নিউজজি ডেস্ক ৮ আগস্ট , ২০২৬, ১৬:৫৫:৪৯

131
  • সংগৃহীত

ঢাকা: জুলাইয়ের শেষ দিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগস্টের শুরুতেই আবারও অবনতি হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে।

এএসডিএমএর তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ৩৫ জেলার মধ্যে ১৩টি জেলার ৪৬৪টি গ্রাম বন্যাকবলিত। এতে দুর্ভোগে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন মানুষ।

বন্যায় আক্রান্ত জেলাগুলো হলো—শিবসাগর, গোলাঘাট, নগাঁও, হোজাই, সোনিতপুর, ধেমাজি, দারাং, বিশ্বনাথ, কামরূপ (মেট্রোপলিটন), লখিমপুর, উদালগুড়ি, জোরহাট ও চরাইদেও।

এসব জেলার মধ্যে সবচেয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে শিবাসগড়। জেলাটিতে বন্যা উপদ্রুত লোকজনের সংখ্যা ৫৮ হাজার ৭৫০ জন। ক্ষয়ক্ষতির বিচারে শিবাসগড়ের পরেই দ্বিতীয় স্থানে আছে গোলাঘাট ( আক্রান্ত ৪৮ হাজার ২৮৬ জন), তৃতীয় স্থানে জোরহাট (আক্রান্ত ২৫ হাজার ২৫৯ জন), চতুর্থ স্থানে চরাইদেও (আক্রান্ত ১২ হাাজর ৭৭৯ জন), পঞ্চম স্থানে দারাং (আক্রান্ত ৩ হাজার ৩৬৭ জন) এবং ষষ্ঠ স্থানে ধেমাজি (আক্রান্ত ১ হাজার ২৬৫ জন)।

এছাড়া বন্যায় নষ্ট হয়েছে উপদ্রুত ১৩ জেলার ১০ হাজার ৭৪৮ দশমিক ৬৪ হেক্টর জমির ফসল। সেই সঙ্গে ভেসে গেছে ৪৭ হাজার ৮০৯টি গবাদি পশু।

এএসডিএমএর তথ্য অনুসারে, বন্যাকবলিত ১৩ জেলার বিভিন্ন গ্রামে মোট ১২৬টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪৪টি ঘরবাড়ি।

বন্যার্তদের সহায়তা এবং পুনর্বাসনে উপদ্রুত ১৩ জেলায় মোট ৭৩টি ত্রাণশিবির খুলেছে এএসডিএমএ। বর্তমানে এসব শিবিরে আশ্রিত অবস্থায় আছেন ১০ হাজার ৩২৬ জন।

দুর্গম উপদ্রুত এলাকাগুলোতে লোকজনকে উদ্ধার অভিযানও চলছে। রাজ্য সরকারের উদ্ধারকারী বাহিনী এসডিআরএফ-কে এক্ষেত্রে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের অধীন উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। কর্মীদের নেতৃত্বে চলছে এই তৎপরতা।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে আসামের নদনদীগুলোর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলতি জুলাইয়ের মাঝামাঝি থেকে বন্যা শুরু হয় আসামের ১৬টি জেলায়। সম্প্রতি ৩টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সূত্র: গালফ নিউজ, ইন্ডিয়া টুডে

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers