শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিদেশ

বিশ্ববাজারে কমল তেলের দাম

নিউজজি ডেস্ক ৬ আগস্ট , ২০২৬, ১৭:১৬:৪৫

49
  • সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।

বিনিয়োগকারীদের ধারণা, এই সংলাপের অগ্রগতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৭৯.০৮ ডলারে। খবর রয়টার্স

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে নেমে আসে।

এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমে দিনের লেনদেন শেষ হয়।

বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে, তবে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers