বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

নিউজজি ডেস্ক ৫ আগস্ট , ২০২৬, ১৩:২৫:২০

82
  • সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর চালানো এ হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন করে ভয়াবহ রূপ তুলে ধরেছে।

কিয়েভ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় ওই অঞ্চলের অন্তত সাতটি স্থানে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে বিমান হামলার সতর্কসংকেত চালু ছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, শহরের কেন্দ্রের কাছে একটি গুদাম ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বার্তা সংস্থা টেলিগ্রামে জানান যে ধ্বংসাবশেষের নিচে এখনো মানুষ চাপা পড়ে থাকতে পারে এবং সেখান থেকে দুজনকে উদ্ধারের পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগের এক বার্তায় তিনি জানান যে রাশিয়ার হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল।

রাশিয়ার এসব ব্যালাস্টিক হামলা থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করার জন্য ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহের জন্য মিত্রদের কাছে আকুল আবেদন জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপকরণের অভাবই রাশিয়াকে মানুষের প্রাণঘাতী এমন হামলা চালাতে উৎসাহিত করছে।

নিজ দেশে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি পাওয়ার লক্ষ্যে ওয়াশিংটনের সমর্থন আদায়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণকারী দল বেসামরিক প্রাণহানির সংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূত্র: আল জাজিরা

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers