বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

মেঘালয় ও অরুণাচলে রেড অ্যালার্ট জারি

নিউজজি ডেস্ক ৫ আগস্ট , ২০২৬, ১২:৩২:২৫

72
  • সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনায় মেঘালয় ও অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টায় রাজ্য দুটিতে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া আসামের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। প্রবল বৃষ্টির কারণে ওই অঞ্চলে বন্যা, ভূমিধস এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে।

আইএমডির বরাতে এক প্রতিবেদনে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ভারী বৃষ্টি হতে পারে। আসামের বিভিন্ন জেলা ও আশপাশের উঁচু এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। খবর এনডিটিভি

প্রবল বৃষ্টির আশঙ্কায় নিচু এলাকা ও ভূমিধসপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অতিবৃষ্টির কারণে আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও।

এমন পরিস্থিতিতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং জেলা প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে বলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নদীর পানির স্তরও।

এছাড়া সাধারণ মানুষকে নিয়মিত আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দেয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আইএমডি। একইসঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers