শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিদেশ

গাজা’র দায়িত্ব আমাদের: নব নির্বাচিত হামাস প্রধান

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২৬, ২০:৩৩:৪৮

57
  • গাজা’র দায়িত্ব আমাদের: নব নির্বাচিত হামাস প্রধান

ঢাকা: দখলকৃত গাজা’র সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা আমাদের দায়িত্ব। অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে গাজার রাজনৈতিক সংগঠন হামাসের শীর্ষ প্রধান পদে নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণ খলিল আল-হাইয়া এ কথা বলেছেন।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন এবং অবরুদ্ধ পশ্চিম তীরের সুরক্ষা নিশ্চিত করতে সুদৃঢ় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হামাস প্রধান তার বক্তব্যে বলেন, “আমি গাজার আপামর জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের ওপর নেমে আসা চরম দুঃখ-কষ্ট ও বেদনার বোঝা সম্পূর্ণ লাঘব না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সব ধরনের পথ ও পদক্ষেপ নিয়ে অবিরাম কাজ চালিয়ে যাব।”

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সংঘাত ও আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, দখলকৃত পশ্চিম তীরের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক দায়িত্ব।

সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার শহীদ হওয়ার পর থেকে শূন্য থাকা এই শীর্ষ পদে ভোটাভুটির মাধ্যমে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে পরিচালিত পরোক্ষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় হামাসের প্রধান পরামর্শক ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers