শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিদেশ

ইরানের সিরিকে দফায় দফায় বিস্ফোরণ, তেহরানে আকাশযান ভূপাতিত

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২৬, ১৭:৫২:৫৫

71
  • সংগৃহীত

ঢাকা: ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২২ জুলাই) এ হামলা হেয়েছে বলে জানানো হয়। খবর আনাদোলু। 

একই সঙ্গে রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। খবর ফার্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, হরমোজগান প্রদেশের সিরিক শহরের কাছে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান বা এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। বুধবার সকালে কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলেও বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, রাতের হামলার সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রাজধানীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনটি ধ্বংস করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর নতুন করে হামলা চালিয়েছে। এর পরপরই ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers