শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিদেশ

আলোচনার জন্য শর্ত দিলো দিল্লির বিক্ষোভকারীরা

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২৬, ১৬:৪৮:৫২

56
  • সংগৃহীত

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা করতে চাইলে সরকারের প্রতিনিধিদেরই তাদের কাছে এসে কথা বলতে হবে। তাঁর ভাষায়, আলোচনার উদ্যোগ যেহেতু সরকারের, তাই দায়িত্বও সরকারেরই।

বুধবার (২২ জুলাই) অভিজিৎ সাংবাদিকদের বলেন, “যদি সরকার আলোচনা চায়, তাহলে তাদের এখানে (জন্তর মন্তরে) আসতে হবে। আমাদের শর্তগুলো তাদের অবশ্যই মেনে চলতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব আমাদের শর্তে রাজি হোন। সরকারের দাম্ভিকতা শেষ হওয়া উচিত।”

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীরা যদি আলোচনার জন্য আসে তাহলে তারা প্রস্তুত আছেন।

এমন পরিস্থিতিতে সিজেপির মুখপাত্র আষুতোশ রাঙ্কা একটু নমনীয় হয়েছেন। তিনি বলেছেন, “সরকারের সঙ্গে একটি নিরপেক্ষ ভেন্যু অথবা জন্তর মন্তরে আলোচনা হতে পারে। আমরা আমাদের দাবি থেকে পিছিয়ে যাব না। আমাদের দাবি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”

এদিকে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে অভিজিৎ দিপকে বলেছেন, গত সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। কিন্তু এরপর তাদের ফোন ছিনিয়ে নিয়ে গৃহবন্দি করা হয়। আর তখনই পার্লামেন্ট অভিমুখী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়।

সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনার জন্য যান দুজন সিজেপির দুজন প্রতিনিধি।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে শিক্ষামন্ত্রীর দাবি জানিয়ে আসছে সিজেপি। সূত্র: এনডিটিভি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers