শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিদেশ

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০০০, আক্রান্ত ২৪৭৩

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২৬, ১৬:৪৮:০৬

62
  • সংগৃহীত

ঢাকা: ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারণ করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গো। ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে নতুন করে ৫০ জনের শরীরের ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত, আক্রান্তদের চিকিৎসা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে জোরদার নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে বাধার কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers