বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৫:৩৩:২৮

86
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আর কার্যকর নেই। তার দাবি, তেহরানের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই, কারণ তা শুধু সময়ের অপচয়। ট্রাম্প বলেন, গত রাতে ইরানের ‘অত্যন্ত বিপজ্জনক’ব্যক্তিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালিয়েছে। তিনি ইরানের নেতৃত্বকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, তাদের মধ্যে বড় ধরনের সমস্যা রয়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আংকারায় অনুষ্ঠিত ৩৬তম ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার একটি ‘ক্যান্সার’, যা শুরুতেই ছেঁটে ফেলতে হবে। ওরা দুষ্ট, অসুস্থ লোক। আমাদের এই ক্যান্সার থেকে মুক্তি পেতে হবে... ক্যান্সার শুরু ফেলতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক বা অন্তর্বতীকালীন চুক্তির কথা উল্লেখ করে বলেন, আমার মনে হয়, এটি শেষ হয়ে গেছে। অর্থাৎ তেহরানের সঙ্গে হওয়া চুক্তিটি ভেস্তে গেছে এবং যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ইরানিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এর আগে, গতকাল রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি ইরান। পরে মধ্যপ্রাচ্যে কুয়েত ও বাহরাইনের অন্তত ৮৫টি মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের আইআরজিসি।

এসব হামলা-পাল্টা হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক শোভাযাত্রা প্রায় শেষের দিকে। এবং আগামীকাল বৃহস্পতিবার মাশহাদে তার জন্মভূমিতে দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers