বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত জরুরি ছিল’

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৩:৪৪:০৬

38
  • সংগৃহীত

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক অভিযানকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আমি মনে করি, যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নেওয়া এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো ছিল একেবারেই জরুরি।'

ন্যাটো প্রধানের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায়।

ওয়াশিংটনের দাবি, এসব হামলা ছিল ইরানের সামরিক তৎপরতার জবাব। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো মহাসচিবের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি জোটটির রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থান আরও কঠোর হওয়ার বার্তাও দিচ্ছে।

নিউজজি/এস আর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers