মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

বিদেশ

আমাজন জঙ্গলেও বিশ্বকাপের তাপ

নিউজজি ডেস্ক ৯ জুন , ২০২৬, ১৮:৩৭:৫১

102
  • আমাজন জঙ্গলেও বিশ্বকাপের তাপ

ঢাকা: ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় ব্রাজিলের রেইনফরেস্টের শহর মানাউসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। শহরের ডাউনটাউনের রুয়া ৩ নামের একটি রাস্তা স্থানীয় বাসিন্দারা সাজিয়ে তুলেছেন বিশ্বকাপকে ঘিরে।খবর এপি নিউজের।

এ সময় খোলা আকাশের নিচে আয়োজিত উৎসব থেকে ভেসে আসছে ব্রাজিলিয়ান সংগীতের সুর। রাস্তাজুড়ে আঁকা হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। একই সঙ্গে কাগজ ও সুতো দিয়ে তৈরি সেই পতাকাগুলো মাথার ওপর ছাউনির মতো ঝুলিয়ে রাখা হয়েছে, যেন এক রঙিন ছাউনি তৈরি করেছে পুরো পথজুড়ে। অনেকেই স্বপ্ন দেখছে, আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হলে এই পতাকার নিচে বসেই খেলা দেখবেন তারা।

এই কাজের নেতৃত্বে থাকা ভিজ্যুয়াল আর্টিস্ট আলদ্রি কাস্ত্রো বলেন, বৃষ্টির কারণে আমরা কাজ শেষ করতে পারিনি। কিন্তু এখন গ্রীষ্মকাল এসেছে, তাই আমরা শান্তভাবে কাজ শেষ করতে পারছি এবং জাতীয় দলকে সমর্থন জানাতে পারছি।

স্থানীয় শিশুরাও এই কাজে অংশ নিচ্ছে। কখনও তারা মই বেয়ে পতাকা ঝুলাতে সাহায্য করছে, আবার যখন দর্শনার্থীরা ছবি তুলতে আসছে তখন রাস্তায় ফুটবল খেলছে। সূত্র: ‍এপি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers