মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

বিদেশ

ওয়ার্ল্ড কাপের আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৭:৩৩:৪১

109
  • ওয়ার্ল্ড কাপের আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

ঢাকা: ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যখন বিভিন্ন দল তাদের প্রস্তুতি চূড়ান্ত করছে ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইংল্যান্ড দলের নির্ধারিত বেস ক্যাম্পের কাছাকাছি একটি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছে।

সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে, ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গুলির শব্দ শোনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড দলের অনুশীলন মাঠ সোপ সকার ভিলেজ থেকে প্রায় ৪ মাইল দূরে। তবে ইংল্যান্ড দল তখনো কানসাস সিটিতে পৌঁছায়নি।

কানসাস সিটি পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা একটি বড় জনসমাগমকে ছত্রভঙ্গ হতে দেখে। প্রথমে তিনজন নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে মোট নয়জনব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ পুরো এলাকায় টহল জোরদার করেছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচে অবস্থান করছে। শনিবার নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তারা প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে। দলটি বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর শনিবার (১৩ জুন) কানসাস সিটিতে পৌঁছে তারা টুর্নামেন্টের বাকি সময় সেখানে অবস্থান করবে।

ইংল্যান্ডের অনুশীলনের জন্য নির্ধারিত হয়েছে সোয়োপ সকার ভিলেজ। একই শহরে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দলও তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প স্থাপন করেছে। বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এত বড় সংখ্যক মানুষের আগমন শহরটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বকাপের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কানসাস সিটি পুলিশ বিভাগ ১৭ মিলিয়ন মার্কিন ডলারের ফেডারেল অনুদান পেয়েছে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers