বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

নয়াদিল্লির অগ্নিকাণ্ডে আহত ৮ বাংলাদেশি

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৬, ১১:৪৮:৪৩

64
  • সংগৃহীত

ঢাকা: নয়াদিল্লির মালব্য নগরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, এই দুর্ঘটনার পরপরই ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও হতাহত হয়েছেন।

ভারতের নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন।

আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ ঘটনায় ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

ভারতীয় কর্তৃপক্ষ আহতদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সংক্রমণ ঝুঁকি কমাতে তাদের সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধের স্বার্থে এ নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশি নাগরিকদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers