সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

নিউজজি ডেস্ক ৩ জুন , ২০২৬, ১৩:৪০:০৯

71
  • সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ বিভিন্ন ইউনিট অংশ নেয়। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। প্রায় ২৫ কক্ষবিশিষ্ট ওই হোটেলের অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়।

তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই।

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers