বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

‘ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান’

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৬, ১৩:০৮:৩১

82
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি বন্ধ রাখাকে কেন্দ্র করে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তেহরান তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজায়ি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি মার্কিন নৌ অবরোধকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিতে। নাহলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হতে পারে।

রেজায়ি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে। তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতিও তত বাড়বে।

সম্প্রতি হরমুজ প্রণালি ও ওমান সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ন্ত্রণ করছে ইরান।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers