বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

“রবীন্দ্রনাথ-নেতাজির দেশে ‘বুলডোজার রাজনীতি’ চলবে না”

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৬, ১৩:০৭:২০

83
  • সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। রবিবার (১৭ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নেতাজির বাংলাকে ভয় বা জোর প্রয়োগ করে শাসন করা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, সংস্কৃতি, সহানুভূতি ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের ওপর গড়ে ওঠা এই রাজ্যে ‘বুলডোজার শাসন’ গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, ঘরবাড়ি থেকে শুরু করে হকারদের দোকানপাট পর্যন্ত ভাঙচুর ও উচ্ছেদ অভিযানের ফলে সাধারণ মানুষ রাজনৈতিক সিদ্ধান্তের মূল্য দিচ্ছে। তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে এই ভূমি শাসন করা যাবে না।

পার্ক সার্কাসে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ানোর মাত্র কয়েক ঘণ্টা পর এবং হাওড়া স্টেশনের ঘটনার পরপরই এই বিবৃতি দেন মমতা।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজ আমরা যা দেখছি তা হলো বাংলার মানুষের মর্যাদার ওপর আঘাত। দিনমজুর, হকার, ছোট দোকানদার এবং সংগ্রামী পরিবারগুলো যারা ইট দিয়ে ইট গেঁথে নিজেদের জীবন গড়ে তুলেছিল, তারা আজ আক্রান্ত। হাওড়া স্টেশনের চারপাশে ব্যাপক উচ্ছেদ অভিযান, তিলজলা ও পার্ক সার্কাসের রাস্তায় ফুঁসে ওঠা ক্ষোভ-অশান্তি এবং আকস্মিকভাবে আশ্রয় ও জীবিকা হারানো মানুষের ক্রমবর্ধমান হাহাকার প্রমাণ করে যে, এই সরকার মানবতার চেয়ে প্রচারের বিষয়ে বেশি মগ্ন।

বিজেপি সরকারের সমালোচনা করে সাবেক এই মুখ্যমন্ত্রী লেখেন, যে সরকার আগে উচ্ছেদ করে এবং পরে কথা শোনে, তারা বাংলার মূল চেতনাকেই ভুলে গেছে। একটি রাজ্য তার সবচেয়ে দুর্বল নাগরিকদের সঙ্গে কেমন আচরণ করছে, তা দিয়েই প্রকৃত অগ্রগতি পরিমাপ করা হয়; তাদের কত দ্রুত মুছে ফেলা যাচ্ছে, তা দিয়ে নয়।

এদিকে, রাজ্যের নতুন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র নবান্নের অধীনে থাকা স্থানীয় প্রশাসন দাবি করছে, এই উচ্ছেদ অভিযানগুলো কেবলই ‘নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান’।

প্রসঙ্গত গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা (২০৭টি আসন) নিয়ে সরকার গঠন করে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা নেমে আসে ৮০-তে। নতুন এই বিজেপি সরকার গঠনের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজ্যজুড়ে শুরু হয় ব্যাপক ‘অবৈধ দখলদারিত্ব বিরোধী’ উচ্ছেদ অভিযান। যার ফলে হাজার হাজার মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই এবং জীবিকা হারিয়েছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers