বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

বিদেশ

বেলুচিস্তানে গ্যাস ট্যাংকার–প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১০

নিউজজি ডেস্ক ৯ মে , ২০২৬, ১৪:৫৯:৩২

111
  • সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে চাগাই জেলার ডালবন্দিন এলাকার কাছে একটি প্রাইভেট কার ও গ্যাস ট্যাংকারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। খবর জিও নিউজ।

জানা যায়, প্রাইভেট কারটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং সেটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। সংঘর্ষের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়, আর বাকিরা গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে নিয়ে যায়।

চাগাইয়ের ডিএসপি আবিদ শেরজাই জানান, পাঁচজন আহত যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হাসপাতালের কর্মকর্তারা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। বড় গাড়িটির চালককে আটক করেছে পুলিশ এবং দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন শিশু ছিল। ঘটনাটি আরসিডি হাইওয়ের একটি দুর্গম অংশে ঘটেছে। এই পথটি পাকিস্তান ও ইরানকে সংযুক্ত করে এবং এখানে বহুবার ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে চাগাই জেলার ইয়াকমাচের কাছে একই সড়কপথে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। দুটি ডাবল-কেবিন গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers