মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

বিদেশ

যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে গালিবাফের উপহাস

নিউজজি ডেস্ক ৭ মে , ২০২৬, ১৩:৩৩:২০

62
  • সংগৃহীত

ঢাকা: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অভিযানের নামকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলোকে হাস্যরসের বিষয় হিসেবে তুলে ধরেন।

বৃহস্পতিবার (৭ মে) এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নামগুলোকে ব্যঙ্গাত্মকভাবে পরিবর্তন করেন। তিনি দাবি করেন, “অপারেশন ট্রাস্ট মি ব্রো” ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি আরেকটি কথিত অভিযানকে “অপারেশন ফক্সিওস” বলে উল্লেখ করে এটিকে ভুয়া ও লোক দেখানো রুটিন কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক মহড়া এবং চাপ সৃষ্টির কৌশলকে গুরুত্বহীন প্রমাণ করতে দেশটির এই শীর্ষ নেতা এমন রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’

ট্রাম্প আরও জানান, বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে বলে ধারণা তার। তারা বুঝতে পেরেছে মার্কিন প্রশাসন যা করছে তা সঠিক।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers