রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজজি ডেস্ক ৭ মে , ২০২৬, ১১:৫৮:৩৪

73
  • সংগৃহীত

ঢাকা: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (৬ মে) রাতে চালানো এ হামলার পর এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দাহিয়েহর বিভিন্ন ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে নতুন করে আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।

বৈরুত থেকে বিবিসির এক প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েলই প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers