রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী, যা বলছে পুলিশ

নিউজজি ডেস্ক ৭ মে , ২০২৬, ১০:০৬:১৭

90
  • সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা ও রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচিত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি সন্দেহভাজন গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, গুলি লেগে তার কাচ ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথ। বিজেপির দাবি, তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্ত জানান, অপরাধে ব্যবহৃত গাড়িটির নম্বরপ্লেট ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছিল। তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে। পাশাপাশি আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।

এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতা সুজয় কুমার দে অভিযোগ করেন, এলাকায় ভয় সৃষ্টি ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতেই এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।

সুজয় কুমার দে সাংবাদিকদের বলেন, আমাদের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তারা এলোপাতাড়ি হামলা চালায়নি, নির্দিষ্ট ব্যক্তিকেই হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অন্যদিকে, ঘটনার নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলটি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর তদন্ত দাবি করেছে।

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers