সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা’

নিউজজি প্রতিবেদক ২১ এপ্রিল , ২০২৬, ১৮:৩৩:১০

43
  • সংগৃহীত

ঢাকা: ইসলামাবাদে জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইতোমধ্যে ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন, তাই ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থ বিবেচনায় ওয়াশিংটনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া।

এছাড়া তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই এবং কূটনৈতিক পথেই সমাধান খুঁজে বের করা জরুরি।

এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এক বিবৃতিতে জোহান ওয়াডেফুল বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না এবং দেশটিতে শাসন পরিবর্তনের কোনো উদ্যোগকেও সমর্থন করবে না।

ওই বিবৃতিতে তিনি জার্মানির অবস্থান স্পষ্ট করে উল্লেখ করেন, ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চাইলেও সেই পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে।   

তিনি বলেন, জার্মানি এই যুদ্ধে অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না। একইভাবে ইরানসহ কোনো দেশেই শাসন পরিবর্তনের জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপেও আমরা অংশ নিচ্ছি না।

তিনি মনে করেন, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং দেশটির জনগণের ওপর সরকারের দমন-পীড়নের বিরোধিতা করে তাদের পাশে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, জার্মানি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers