সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর নিকৃষ্টতম’

নিউজজি প্রতিবেদক ২১ এপ্রিল , ২০২৬, ১৮:২৮:৫৯

55
  • সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ, যিনি ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করেন, এবার ইসরায়েলি সেনাবাহিনীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি তাদেরকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য প্রকাশ করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

একটি ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি সেনাদের নির্মম নির্যাতনের ভিডিওচিত্র দেখার পর তিনি এমন প্রতিক্রিয়া জানান। আলবানিজ জানিয়েছেন, ভিডিওটিতে তিনি যা দেখেছেন তা তাকে মানসিকভাবে গভীরভাবে আহত করেছে এবং তা সব আন্তর্জাতিক আইন ও নীতিমালার চরম লঙ্ঘন।

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আলবানিজ দীর্ঘদিন ধরেই সোচ্চার। বিশেষ করে গাজায় জাতিগত নিধন চালানো হচ্ছে বলে তিনি একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে ব্যাপক উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে।

আলবানিজ অভিযোগ করেন, প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছি। এই ধরনের হুমকির ফলে তিনি ব্যক্তিগত জীবনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও  জানান তিনি।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আলবানিজ তার জীবনের বর্তমান কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, তার জীবন এখন অনেকটা রোলার কোস্টার রাইডের মতো হয়ে পড়েছে। প্রতিনিয়ত হুমকির মুখে বাস করা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে কাজ করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই তার ওপর চাপ প্রতিনিয়ত বাড়ছে এবং তিনি সবসময়ই বিপদের আশঙ্কার মধ্যে বাস করছেন। আলবানিজের মতে এই ধরনের প্রতিকূল পরিস্থিতি তাকে সত্য তুলে ধরা থেকে বিরত রাখতে পারবে না।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers