সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

মসজিদে আগুন দেয়া ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

নিউজজি ডেস্ক ২১ এপ্রিল , ২০২৬, ১৫:২৭:৩৭

55
  • সংগৃহীত

ঢাকা: ইরান তেহরানের একটি মসজিদে আগুন লাগানো এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির সরকার কৌশলগতভাবে সেই বিক্ষোভ দমন করে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers