সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

ইসরায়েলের সাথে আলোচনার বিষয়ে কিছু জানে না লেবানন

নিউজজি ডেস্ক ১৬ এপ্রিল , ২০২৬, ১৩:৫৪:২৩

60
  • সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের সাথে সম্ভাব্য যোগাযোগ নিয়ে কোনো তথ্য জানে না লেবানন, এমনটাই জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে আলোচনার হওয়ার ঘোষণা দেয়ার পর এ তথ্য জানালো লেবানন। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এএফপিকে লেবাননের ওই সরকারি সূত্র জানায়, ইসরায়েলি পক্ষের সাথে কোনো নির্ধারিত যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং এ ধরনের কোনো বিষয় আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেও আমাদের জানানো হয়নি।

এর আগে, দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। তবে দুই দেশের কোন পর্যায়ের নেতারা এই আলোচনায় অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers