শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরাইল-লেবাননের নেতারা

নিউজজি ডেস্ক ১৬ এপ্রিল , ২০২৬, ১১:৫১:৩৬

129
  • সংগৃহীত

ঢাকা: ৩৪ বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠকে বসছেন ইসরাইল ও লেবাননের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। 

তিনি লেখেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন-প্রায় ৩৪ বছর দুই দেশের নেতারা কথা বলেনি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!’

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরাইলি বাহিনী। তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে। সূত্র: আল জাজিরা

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers