রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২১ জিলহজ ১৪৪৭

বিদেশ

জেলেনস্কিকে নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের চাপ

নিউজজি ডেস্ক ৯ ফেব্রুয়ারি , ২০২৬, ১৪:৪০:১৩

87
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচন দ্রুত আয়োজনের জন্য চাপ দিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মার্কিন প্রতিনিধি দল ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

রোববার এক কর্মকর্তা জানান, বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিসহ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে নির্বাচন দ্রুত সম্পন্ন করার তাগাদা দিয়েছেন।

“আমরা ইউক্রেনের প্রতিনিধিদের বলেছি যে আমরা দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাতে চাই। আমাদের হাতে বেশি সময় নেই,” রয়টার্সকে বলেছেন ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসের নির্বাচনে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন জেলেনস্কি। তার সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে।

তবে মেয়াদ শেষ হওয়ার পরও একের পর এক ডিক্রি জারি করে সামরিক শাসনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন একাধিকবার জানিয়েছে যে, ইউক্রেনের বর্তমান সরকারের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না মস্কো। প্রেসিডেন্ট পুতিন নিজে বলেছেন— ইউক্রেনের নির্বাচিত সরকারের সরকারের সঙ্গেই যুদ্ধবিরতি চুক্তি করবে মস্কো। তিনি আরও বলেছেন, জেলেনস্কি যদি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ফের ক্ষমতায় আসেন— তাহলেও কোনো সমস্যা নেই।

এদিকে আবুধাবিতে বৈঠকের পর সম্প্রতি জেলেনস্কি বলেছেন, আগামী জুনের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হবে।

সূত্র : আরটি, রয়টার্স

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers