বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১৬

নিউজজি ডেস্ক ৪ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৫৯:০০

90
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত বহু যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গ্রামীণ এলাকা সাও জোসে দা তাপেরা শহরের কাছে রাজ্য মহাসড়ক এএল-২২০তে দুর্ঘটনাটি ঘটে।

আলাগোয়াস রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ শিশু রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। অনেক যাত্রী বাসের নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী দুর্ঘটনা।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ছিল। উৎসবটিতে প্রতিবছর ২ ফেব্রুয়ারি হাজারো ভক্ত অংশ নেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসের পাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন।

রাজ্যে ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়ে আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস বলেন, এই গভীর বেদনার সময়ে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। গত ডিসেম্বরে মিনাস জেরাইস রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩২ জন নিহত হন। এছাড়া গত অক্টোবরে পার্নামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। সূত্র: আল-জাজিরা

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন