বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

আর্জেন্টিনার শিল্প এলাকায় বিস্ফোরণ, ১৫ আহত

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৫:৫৫:৩৮

202
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বাইরে একটি শিল্প এলাকায় শুক্রবার রাতে শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে ১৫টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। শহরের মেয়র গাস্তোন গ্রানাদোস জানান, বিস্ফোরণ ও আগুনে পরিস্থিতি ভয়াবহ, তবে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিস্ফোরণ ও পরবর্তী আগুনে সৃষ্টি হওয়া ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যায়। এতে আর্জেন্টিনার মিনিস্ট্রো পিস্টারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকা বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা অন্যত্র সরিয়ে নেয়া হয়। 

বিস্ফোরণের কারণ কী?

কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। তবে, পাঁচটি কারখানায় আগুন লাগে এবং বিস্ফোরণগুলো সম্ভবত সেখান থেকেই শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।

মেয়র গ্রানাদোস জানান, আগুনে পুড়ে যাওয়া কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক কারখানা, যেখানে গুদামঘরে আগুন ধরে। অন্যটি ছিল প্লাস্টিক কারখানা।

স্থানীয় গণমাধ্যম জানায়, আহতদের বেশিরভাগই আশপাশের বাসিন্দা—তারা আগুনের শিখা ও বিস্ফোরণে সৃষ্ট শকওয়েভে কারনে আহত হয়েছেন।

এজেইজা পৌরসভা নিশ্চিত করেছে যে ঘটনাস্থলে 'তীব্র ও ধারাবাহিক বিস্ফোরণ' রেকর্ড করা হয়েছে।

কী ব্যবস্থা নেয়া হচ্ছে?

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এলাকার সব হাসপাতাল সমন্বিতভাবে কাজ করছে এবং আহতদের গ্রহণে প্রস্তুত রয়েছে।

বুয়েনস এইরেসের কুয়েঙ্কা আল্টা নেস্তর কির্চনার হাসপাতাল বড় ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষ পরিকল্পনা সক্রিয় করেছে।

এদিকে ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বুয়েনস আয়ার্স প্রদেশের সিভিল ডিফেন্সের পরিচালক ফাবিয়ান গার্সিয়া বলেন, ' আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘ সময় জ্বলতে পারে বলে ধারনা করছি।'

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers