শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ক্যারিবীয় অঞ্চলে জাহাজে হামলায় মৃত্যু ৪

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৫:৩৪:১৫

137
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: ভেনিজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা শেষে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর হামলা চালানো হয়েছে। ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই জাহাজে হামলায় চারজন নিহত হয়েছেন।

মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে শুক্রবার (১৪ নভেম্বর) জানায়, সোমবারের হামলা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অনুমোদনে পরিচালিত হয়। নৌকাটিকে মাদকদ্রব্য পাচাররত দাবি করেছে মার্কিন বাহিনী।

সাউদার্ন কমান্ড একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছে, যাতে ক্যারিবীয় অঞ্চলে নৌকাটি বিস্ফোরিত হওয়ার আগে বিমানের দৃশ্য দেখানো হয়েছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন, মাদকের চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত হলেও এই ধরনের হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান।

সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় এবং লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে কমপক্ষে ২০টি সামরিক হামলার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যার ফলে প্রায় ৮০ জন মানুষ নিহত হন।

‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’

 নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিকল্প নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সপ্তাহে হোয়াইট হাউসে তিনটি বৈঠক করেছেন।

ট্রাম্প প্রশাসন এফ-৩৫ বিমান যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিনসহ লাতিন আমেরিকা অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ অব্যাহত রাখার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগন জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী জেরাল্ড আর ফোর্ড রণতরী কমপক্ষে চার হাজার নাবিক এবং কয়েক ডজন কৌশলগত বিমান নিয়ে ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এই অঞ্চলে এখন প্রায় ১২ হাজার মার্কিন নাবিক এবং মেরিন রয়েছে। এই বহরকে বৃহস্পতিবার হেগসেথ আনুষ্ঠানিকভাবে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামকরণ করেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও ট্রাম্প বলেছেন, দেশে মাদকদ্রব্য আনয়নকারী লোকদের হত্যা করতে যুদ্ধ ঘোষণার জন্য অনুরোধ করবেন না তিনি।

সূত্র: আল জাজিরা

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers