বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

যুক্তরাজ্যে অভিবাসনে ভাষাগত দক্ষতার নতুন নিয়ম

নিউজজি ডেস্ক ১৭ অক্টোবর , ২০২৫, ১২:০৫:১৪

183
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যে পাড়ি জমাতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এমন নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার৷ আগামী ৮ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে৷

মূলত দক্ষ কর্মীর ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্রাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসাখাতে চাকরির জন্য ভিসার আবেদনকারীদেরকে এ লেভেলের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে৷

এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা মূলত দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাংগুয়েজ-এর বি২ লেভেলের সমমান৷

সরকার বলছে, চলতি বছরের মে মাসে অভিবাসান বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘‘আপনি যদি এই দেশে আসেন আপনাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে এবং আপনার দায়িত্ব পালন করতে হবে৷’’

‘‘যারা এই দেশে অবদান রাখেন, তাদেরকে ব্রিটেন স্বাগত জানায়৷ কিন্তু আমাদের ভাষা না শিখে অভিবাসীদের এখানে আসার বিষয়টি গ্রহণযোগ্য নয়,’’ বলেন তিনি৷

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভিসার আবেদনের জন্য প্রার্থীদেরকে সরকার অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে, কথা বলা, শোনা, পড়া এবং লিখতে পারার সমার্থ্যের প্রমাণ দিতে হবে৷ দক্ষ শ্রমিক, স্কেল আপ ক্যাটাগরি এবং উচ্চ সম্ভাবনা সম্পন্ন প্রার্থী ক্যাটাগরির (হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল বা এইচপিআই) আবেদনকারীদের বি২ লেভের ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে৷ আগে এটি ছিল বি১ লেভেল৷

স্কেল আপ ভিসা হলো দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতে কর্মরতদের জন্য প্রদেয় ভিসা৷ এদিকে হাই পটেনশিয়াল ব্যক্তি বলতে তাদেরকে বুঝানো হচ্ছে যারা গত পাঁচ বছর সময়ের মধ্যে বিশ্বের নামকরা কোনো বিশ্বিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছে৷

অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রার্থীদের জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার বিষয়টি সময়মতো আরোপ করা হবে বলে জানিয়েছে সরকার৷

তার আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘‘শ্বেতপত্রে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা যুক্তরাজ্যের অভিবাসনব্যবস্থাকে ‘নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট এবং স্বচ্ছ করবে’৷

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সরকারের এমন পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন প্রতিবছর এক লাখ পর্যন্ত কমে আসবে৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. মেডেরেইন সাম্পশন জানান, অনেক গ্রেজুয়েট চাকরিতে এরইমধ্যে এ লেভেল ভাষাগত দক্ষতা প্রয়োজন৷

এই বিশ্লেষকের মতে, ভাষাগত দক্ষতা বিষয়ে নতুন করে আরোপ করা সরকারের এই নিয়ম মধ্যমমানের চাকরি যেমন ট্যাকনিক্যাল এবং মেনুয়েল স্কিলের চাকরির বাজারে প্রভাব ফেলবে৷ এই চাকরিগুলোতে উঁচু মাপের ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই৷

এদিকে অভিবাসন বিসয়ক আইনজীবী আফসানা আক্তার বিবিসি নিউজকে জানান, সরকারের এই নতুন নিয়ম তার কাছে ‘অস্বচ্ছ মনে হয়েছে’৷ যুক্তি হিসেবে তিনি বলেন, যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যাদের এ লেভের ইংরেজি ভাষার দক্ষতা নেই৷

এই নিয়মের ফলে অনেক দক্ষ কর্মী যারা যুক্তরাজ্যের এসে দেশটির অর্থনীতিতে অবদান রাখতে চায় তাদেরকে দূরে ঠেলে দেবে বরে মন্তব্য করেন এই আইনজীবী৷

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers