সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

ভেনেজুয়েলায় অভ্যুত্থানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

নিউজজি ডেস্ক ১১ অক্টোবর , ২০২৫, ১৭:৪৭:৫১

283
  • ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করেছেন, তথাকথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলায় অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ অক্টোবর) জাতিসংঘের এক অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

রুশ রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার উপকূলে মেরিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মাদক চোরাচালানের অভিযোগে সেসব জাহাজ থেকে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারটি নৌকা ডুবে যায় এবং ২১ জনেরও বেশি মানুষ নিহত হন।

ভেনেজুয়েলা এ ঘটনাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে। দেশটি সতর্ক করেছে, এই অভিযান আসলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের চেষ্টার অংশ এবং তা আঞ্চলিক শান্তির জন্য হুমকি।

রাশিয়া এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। রাষ্ট্রদূত নেবেনজিয়া বলেন, "আমরা একটি স্বাধীন রাষ্ট্রের সরকারের ওপর রাজনৈতিক, সামরিক এবং মানসিক চাপের নির্লজ্জ অভিযান প্রত্যক্ষ করছি— যার একমাত্র উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রের প্রতিকূল একটি শাসনব্যবস্থা পরিবর্তন করা।"

তিনি বলেন, 'কৃত্রিমভাবে সংঘাতের পরিবেশ তৈরি করে, রঙিন বিপ্লব এবং হাইব্রিড যুদ্ধের ধ্রুপদী হাতিয়ার ব্যবহার করে অভ্যুত্থানের ষড়যন্ত্র চালানো হচ্ছে।'

নেবেনজিয়ার মতে, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের ন্যায্যতা 'হলিউডের ব্লকবাস্টারের জন্য একটি নিখুঁত প্লটের মতো শোনাচ্ছে' যে, 'আমেরিকানরা আবারও বিশ্বকে বাঁচাবে'। কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ কল্পকাহিনী।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস ভেনিজুয়েলাকে মাদক পাচারের কেন্দ্র হিসাবেও বিবেচনা করে না। কারণ যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ৮৭% কোকেন প্রশান্ত মহাসাগর দিয়ে আসে, যেখানে ভেনেজুয়েলার কোনো প্রবেশাধিকার নেই।

রাশিয়ার দূত আহ্বান জানান, 'ওয়াশিংটনকে অবিলম্বে মিথ্যা অজুহাতে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে হবে এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অপূরণীয় ভুল এড়াতে হবে।'

নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরাও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু মার্কিন রাজনৈতিক পরামর্শদাতা জন কেলি জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার তথাকথিত 'মাদক চক্র' নির্মূল করতে ওয়াশিংটন তার 'পূর্ণ শক্তি' ব্যবহার করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করে আসছে। তাকে 'মাদক সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

২০২৪ সালে মাদুরো পুনর্নির্বাচিত হলে ট্রাম্পের প্রশাসন এটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং প্রকাশ্যে বিরোধী প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করেছে।

গতকাল শুক্রবার ট্রাম্প বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers