সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

ইউনেস্কোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ১২:১০:৩৭

291
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, নির্বাচনে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। 

প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর এই সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এ বছরের ৪৩তম অধিবেশনটি অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। এই বিজয়কে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers