বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

আটক ফ্লোটিলা কর্মীদের মুক্তির দাবি যুক্তরাষ্ট্রের

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৫, ১৫:৫২:৫৬

169
  • ছবি: সংগৃহীত

ঢাকা: আমেরিকার ২১ জন ফ্লোটিলা সদস্যের মুক্তির দাবিতে ইসরায়েলের ওপর চাপ তৈরির আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না এবং ক্যালিফোর্নিয়ার আরও ২০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে পাঠানো চিঠিতে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আইনপ্রণেতারা জানান, গত সপ্তাহে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে হামলা চালিয়ে অংশগ্রহণকারীদের আটক করে। এখনও ২১ জন মার্কিন নাগরিক ইসরায়েলের হেফাজতে রয়েছেন।

আটকদের মধ্যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডেভিড অ্যাডলার, টমি মার্কাস, জেরালডিন রামিরেজ এবং লগান হলারস্মিথ রয়েছেন। ডেভিড অ্যাডলার প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহ-সমন্বয়ক, যিনি গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে একটি ‘অসহিংস মিশন’-এ অংশ নিয়েছিলেন।

চিঠিতে আইনপ্রণেতারা লেখেন, “আমরা আহ্বান জানাই—আপনি যেন অবিলম্বে আপনার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এই মার্কিন নাগরিকদের মুক্তি নিশ্চিত করেন এবং তাদের প্রতি ন্যায্য ও নিরাপদ আচরণ নিশ্চিত করেন।”

তারা আরো যোগ করেন, ‘আমরা আপনাকে অনুরোধ করছি যেন আপনি অবিলম্বে ও নিরাপদে মুক্তির জন্য কাজ করেন, যার মধ্যে একটি বিমানের ব্যবস্থা করাও অন্তর্ভুক্ত থাকবে, যাতে ফ্লোটিলায় থাকা এবং এখনও ইসরায়েলি কারাগারে আটক মার্কিন নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনা যায়।’

গত বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোতে হামলা চালিয়ে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনেরও বেশি কর্মীকে আটক করে। এই ফ্লোটিলার মূল উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও ইসরায়েলের অবরোধকে ভাঙা। ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে গাজা উপত্যকায় এই অবরোধ বজায় রেখেছে, যেখানে প্রায় ২৪ লাখ মানুষ বাস করে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে উপত্যকাটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, সেখানে তীব্র খাদ্যসংকট ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে।

সূত্র : আনাদোলু

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers