শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ভারতে প্রতিমা বিসর্জনে পানিতে ডুবে উল্টে নিহত ১১

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৫, ১৬:৩২:৪৮

135
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ট্রলি উল্টে পানিতে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর সন্ধ্যায়, রাজ্যের খান্ডোয়া জেলার পান্ধানা শহরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা নিয়ে একটি জলাশয়ের ধারে যাওয়া হচ্ছিল। এ সময় ভারসাম্য হারিয়ে ট্রলিটি পুকুরে উল্টে যায়। এতে ডুবে প্রাণ হারান ১১ জন।

ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকার থেকে ৪ লাখ এবং কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে আরও ২ লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, পান্ধানা এলাকার অরডালা গ্রামে পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা দশমীর রাতে স্থানীয় পুকুর ধারে যান। কিন্তু, দুর্ঘটনাক্রমে পুকুরের মধ্যে নেমে পড়া ট্রাক্টর-ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে গভীর পানিতে পড়ে যায়। ট্রলিতে তখন প্রতিমার সঙ্গে ২০ থেকে ২৫ জন ছিলেন।

খান্ডোয়ার পুলিশ জানিয়েছে, নিহতের মধ্যে সাতজন কিশোরী ও চারজন যুবক। এ ঘটনায় আহত আরও তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের সকলের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে। 

সরকারি সূত্র জানায়, স্থানীয় পুলিশ ড্রাইভারকে আগাম সতর্ক করে দিয়েছিল। পানিতে নরম কাদামাটির মধ্যে ট্রাক্টর নিয়ে যেতেও নিষেধ করা হয়। কিন্তু, আনন্দ-মুহূর্তে সেই সতর্কতামূলক নির্দেশনা মানা হয়নি।

দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, পানির নিচে কোনো পাথরে চাকা বেধে যাওয়ায় ট্রলিটি উল্টে যায়। ট্রলিতে থাকা ব্যক্তিদের বেশিরভাগই সাঁতরে উঠে আসতে পারলেও ১১ জন উঠে আসতে পারেননি এবং সময়মতো তাদের উদ্ধার করা সম্ভবও হয়নি।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers