সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

বিদেশ

ইসরায়েলের হাতে ফ্লোটিলার সবশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৫, ১৪:২৫:১৭

205
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজার উদ্দেশে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ 'ম্যারিনেট'–কেও জিম্মি করেছে ইসরায়েল। পোল্যান্ডের পতাকা বহনকারী এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন বলে জানিয়েছে আল জাজিরা।

ফ্লোটিলা আয়োজকদের ‘লাইভ ট্র্যাকার’ অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) সকালেও 'ম্যারিনেট' আন্তর্জাতিক জলসীমায় ছিল। গতি ছিল ঘণ্টায় ২.১৬ নট (প্রায় ৪ কিমি)। সে সময় এটি গাজার উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছিল, রাতের দিকে এটি গাজায় পৌঁছাতে পারে।

এর আগের দিন, বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় 'ম্যারিনেট'-এর ক্যাপ্টেন জানান, জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তবে তা মেরামত করা হয়েছে।

ফ্লোটিলা আয়োজকদের ভাষ্যমতে, এখনো 'ম্যারিনেট' স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত রয়েছে এবং জাহাজটির লাইভস্ট্রিম সক্রিয় আছে।

ফ্লোটিলার সব জাহাজ আটক করার মাধ্যমে গাজার অবরোধ ভাঙার প্রচেষ্টা আরেক দফা বাধার মুখে পড়ল।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’ ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers