বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

আগুন জ্বালিয়ে বিক্ষোভ নেতানিয়াহুর বাড়ির সামনে

নিউজজি ডেস্ক ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৩৩:২৯

147
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের নাগরিকরা।এ সময়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। সেইসাথে, জ্বালিয়ে দেন একটি গাড়ি। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর টাইমস অব ইসরায়েল।

বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেইসাথে, নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের।

বিক্ষোভকারীদের অভিযোগ, এতে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দিদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু— এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মিদশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়।

 

নিউজজি/এসআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers